শিরোনামঃ-
- শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
- সিলেট কালেক্টরেট জামে মসজিদ মার্কেট ২ ও ৪ নম্বর দোকানে ব্যাবসায় বাধা না দিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা
- সিলেট মহানগর ৩৬নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতী সভা
- রক্তে সুগার নিয়ন্ত্রন মানে ডায়াবেটিস নিয়ন্ত্রন আর ডায়াবেটিস নিয়ন্ত্রন মানে সুস্থ জীবন যাপন : অধ্যাপক ডা. এম. এ. আহবাব
- জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
- ওসমানী হাসপাতালে অনিয়ম ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আগামীকাল
- স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপি মতবিনিময়
- সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই : আব্দুল কাইয়ুম চৌধুরী
- সবার আগে আমরা মানুষ, প্রভুপাদের অমৃতবাণী ছড়িয়ে দিতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক
- সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ রোটারী ক্লাবের চারা গাছ হস্তান্তর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
» ২০ হাজার বিলবোর্ড, ৭০ হাজার ব্যানার উচ্ছেদ
প্রকাশিত: ১৯. আগস্ট. ২০১৬ | শুক্রবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকা থেকে গত ১ বছরে প্রায় ২০ হাজার অবৈধ বিলবোর্ড এবং ৭০ হাজার ব্যানার-ফেস্টুন উচ্ছেদ করা হয়েছে।
এখনো যেসব রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যানার-ফেস্টুন রয়ে গেছে, সেগুলো স্বেচ্ছায় সরিয়ে না নিলে সেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার সকালে গুলশানে সিটি করপোরেশনের নতুন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএনসিসির মেয়র আনিসুল হক।
সংবাদ সম্মেলনে আনিসুল হক বলেন, গত বছর দায়িত্ব নেয়ার পর থেকে অবৈধ বিলবোর্ড অপসারণের কাজ শুরু করা হয়েছে। ঢাকা এখন মোটামুটিভাবে অবৈধ বিলবোর্ডমুক্ত।
সম্প্রতি উচ্চ আদালতের এক নির্দেশের পর সিটি করপোরেশনের অবস্থান আরও কঠোর হয়েছে। নির্দেশ পাওয়ার পর থেকে আরও ২০০ বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে।
উল্লেখ্য, ৪ বছর আগে হাইকোর্ট এক আদেশে বিভিন্ন ব্যক্তিগত ও পাবলিক স্থাপনায় অবৈধ ও বেআইনিভাবে স্থাপিত হোল্ডিং, পোস্টার, ব্যানার, দেয়াল লিখনসহ সব প্রচারণা উপকরণ অপসারণে ঢাকা সিটি করপোরেশনকে (উত্তর ও দক্ষিণ) সময় দেওয়া হয়।
ওই আদেশের পরিপ্রেক্ষিতে ১৪ আগস্ট হাইকোর্ট আরেক আদেশে ঢাকার ২ সিটি করপোরেশন সেসব অপসারণে কোন পদক্ষেপ নিয়েছিল কি না, তা জানতে চায়। আগামী সোমবারের মধ্যে ২ সিটি করপোরেশনকে এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে বাস্তবায়নের তথ্য জমা দিতে বলা হয়েছে।
সোমবার আদালতের আদেশের জবাব দেবেন জানিয়ে মেয়র বলেন, এখনো বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন টাঙ্গাচ্ছেন।
এটাকে আর প্রশ্রয় দেয়া হবে না। তারা স্বেচ্ছায় সেসব সরিয়ে না ফেললে উচ্ছেদ করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৭৬ বার
সর্বশেষ খবর
- শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
- সিলেট কালেক্টরেট জামে মসজিদ মার্কেট ২ ও ৪ নম্বর দোকানে ব্যাবসায় বাধা না দিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা
- সিলেট মহানগর ৩৬নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতী সভা
- রক্তে সুগার নিয়ন্ত্রন মানে ডায়াবেটিস নিয়ন্ত্রন আর ডায়াবেটিস নিয়ন্ত্রন মানে সুস্থ জীবন যাপন : অধ্যাপক ডা. এম. এ. আহবাব
- জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ৮ম চায়না এম্বাসেডর কাপ উশুতে অংশগ্রহণ করবে সিলেটের চাইনিজ উশু ফাইটার স্কুলের ৭ জন
- দক্ষিণ সুরমায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- বেসিক কম্পিউটার কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও সম্মানীর চেক বিতরণ
- আলোকিত জাতি গঠনে সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম : উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
- জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সম্মানিত সাংবাদিকবৃন্দকে সাদর আমন্ত্রণ


