শিরোনামঃ-

» বিদ্যুৎ গ্যাস ও বসত বাড়ি রক্ষার্থে সিলেটের তারাপুরে অবস্থান কর্মসূচী

প্রকাশিত: ১৪. আগস্ট. ২০১৬ | রবিবার

Manual3 Ad Code
সিলেট বাংলা নিউজ প্রতিনিধি মো: আমিনুর রাহমান রাইয়ানঃ “এই ভিটা আমার, এখানেই মরতে চাই, আমাদের শেষ সম্বল কেড়ে নিবেন না” এই ধরনের কাতর প্ল্যাকার্ড নিয়ে সিলেট নগরীর তারাপুর মৌজার ৭নং ওয়ার্ডের অসহায় অধিবাসীরা আজ (রবিবার, ১৪/০৮/২০১৬) সকাল ১০ টায় নিজ ভূমি রক্ষার্থে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীর আয়োজন করে।
বিশেষ সূত্রে জানা যায়, জনাব নাঈম (প্রতীকি নাম) জানান যে, তারা নিজেদের ভিটা মাটি রক্ষায় জেলা প্রশাসক বরাবর ৩ বার স্মারকলিপি প্রদান করেন। অবশেষে জনসাধারণ নিরুপায় হয়ে রাস্তায় নামেন। তারা নগরীর হাউজিং স্টেইট, জালালাবাদ, সুবিদবাজার এবং পাঠানটুলা পয়েন্টে অবস্থান নেন।
৭নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আফতাব হোসেন খান সহ সকল স্তরের জনসাধারণ উপস্থিত হয়েছেন ।
উক্ত কর্মসূচীতে নারীদের উপস্থিতি ছিল উল্লেখ করার মত। সবার আবেদন ছিল একটাই, তারা তাদের জমি ফেরত চান। এজন্য তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এর সদয় দৃষ্টি কামনা করেছেন। রিপোর্টটি প্রকাশ করা পর্যন্ত সকলেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
0607

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31