শিরোনামঃ-

» সিলেট উইমেন্স মেডিকেল কলেজ, উইমেন্স নার্সিং কলেজ ও হলি সিলেট হোল্ডিং লিমিটেড এর মানববন্ধন

প্রকাশিত: ০১. আগস্ট. ২০১৬ | সোমবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজঃ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় দেশব্যাপী জঙ্গী ও সন্ত্রাসী হামলা বিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করেছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ, সিলেট উইমেন্স নার্সিং কলেজ ও তাদের উদ্যোক্তা প্রতিষ্ঠান হলি সিলেট হোল্ডিং লিমিটেড। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ সংলগ্ন নগরীর মীরবক্সটুলা প্রধান সড়কে সোমবার এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, দেশের যুব সমাজকে রক্ষা করতে আজকে আমাদের এই মানববন্ধন।

Manual7 Ad Code

বৃহত্তর স্বার্থে আমরা চাই আর একটি প্রান যেন আমাদের হারাতে না হয়। সাম্প্রতিক সময়ে যারা জঙ্গী হামলা করেছে তারা কেউ বাইরে থেকে আসেনি তারা আমাদেরই সন্তান আমাদের সন্তানরা যেন বিভ্রান্ত না হয় পথভ্রষ্ট না হয় সে বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।

Manual3 Ad Code

তারা বলেন কুচক্রিদের দেখানো পথ থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে। শিক্ষার্থীরা মাত্র কয়েক ঘণ্টা বিশ্ববিদ্যালয়ে থাকে, বাকিটা সময় তারা বাসা-বাড়িতেই থাকে। তারা শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সজাগ হওয়ার আহ্বান জানান।

Manual7 Ad Code

মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিং লিমিটেড এর ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বশির আহমদ, পরিচালক এমদাদ হোসেন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. আব্দুল আহাদ, উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রেজাউল করিম, হাসপাতালের পরিচালক বীর মুক্তিযোদ্ধা বিগ্রেডিয়ার জেনারেল তোজ্জামেল হক, নার্সিং কলেজ এর প্রিন্সিপাল অধ্যক্ষ ডা. নীলিমা মজিদ প্রমুখ।

এছাড়াও মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ, উমেন্স নার্সিং কলেজ এর শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, হলি সিলেট হোল্ডিং লিমিটেড এর কর্মকর্তা ও সকল শিক্ষার্থীবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৪৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930