শিরোনামঃ-

» কমেডিয়ান রাজপাল যাদবের ৬ দিনের কারাদণ্ড

প্রকাশিত: ৩০. জুলাই. ২০১৬ | শনিবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদবকে ৬ দিনের কারাদণ্ড দিয়েছে দিল্লির সুপ্রিম কোর্ট। আর এ দণ্ড ভোগ করতে তাকে যেতে হবে দিল্লির কুখ্যাত তিহার ‘জেলে।

রাজপাল এক ব্যবসায়ীর কাছে বেশ মোটা অংকের ঋণ করেছিলেন। কিন্তু ছবি হিট না করায় সেই টাকা ফেরত দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। গতকাল শুক্রবার আদালত তার এ যুক্তি নাকচ করে শাস্তি ঘোষণা করল।

Manual4 Ad Code

এর আগে ২০১৩ সালে দিল্লি হাইকোর্ট রাজপালকে নির্দেশ দেয়। টাকা ফেরত দিতে না পারলে ৬ দিনের কারাদণ্ড মেনে তিহার জেলে আত্মসমর্পণ করতে বলে।

Manual7 Ad Code

রাজপাল এ রায়ের বিরোধিতা করে ভারতের সর্বোচ্চ আদালতে যান। সেখানেও দ্রুত টাকা ফেরতের নির্দেশ দেয় আদালত।

Manual6 Ad Code

রাজপালের আইনজীবী জানান, ‘ভোপাল:‌ এ প্রেয়ার অফ রেইন’  ছবিটি বক্স অফিসে বিশেষ হিট করেনি। তাই টাকা ফেরতের অর্থ রাজপালের কাছে নেই।

এ যুক্তি আমলে না নিয়ে আদালত জানিয়ে দেয়-একাধিক বার নির্দেশ দেওয়া সত্ত্বেও টাকা ফেরাচ্ছেন না রাজপাল, তাই তার সাজা প্রাপ্য। ‌সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৮০৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930