শিরোনামঃ-

» সিলেটের সোবহানীঘাটে জামায়াতের সাথে পুলিশের সংঘর্ষ, আটক ২

প্রকাশিত: ২৬. জুলাই. ২০১৬ | মঙ্গলবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজ বিশেষ রিপোর্টঃ সিলেট নগরীর সোবহানীঘাটে জামায়াতে ইসলামীর কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে ২ শিবির কর্মীকে আটক করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে পুলিশ আটকের খবর স্বীকার করেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে কেন্দ্র ঘোষিত জঙ্গি বিরোধী মিছিল সমাবেশের কর্মসূচি পালনের জন্য ঝটিকা মিছিল নিয়ে সোবহানিঘাটের রোজভিউ হোটেলের সামনে সমাবেশের চেষ্টা করে জামায়াত-শিবির কর্মীরা। এ সময় পুলিশ বাঁধা দিলে সংঘর্ষ বাধে। ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় ২ শিবির কর্মীকে আটক করে পুলিশ। আটক একজনের নাম সোহেল বলে জানা গেছে।

Manual2 Ad Code

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) রহমতুল্লাহর সাথে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৩ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031