- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
- নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম ‘ব্যবসায়ীরা নিলেন কিউ আর কোড’
- সবাইকে মানবিক কাজে এগিয়ে আসা দরকার : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন বৃহস্পতিবার
- বি.কে.এম সিলেট মহানগর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত
- সিলেটে বাণিজ্যমেলা শান্তিপূর্ণভাবে সফলে বাণিজ্যমন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
» জাতীয় পার্টিতে চমক, দলে যোগ দিলেন চিত্রনায়িকা নতুন ও সিমলা!
প্রকাশিত: ২৬. জুলাই. ২০১৬ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ জাতীয় পার্টিতে সম্প্রতি যোগ দিয়েছেন চিত্রনায়িকা নতুন, সিমলাসহ চলচ্চিত্রের একঝাঁক তারকা। জাতীয় পার্টিতে এক সময় সাংস্কৃতিক অঙ্গনের অনেক নক্ষত্রের পদচারণা ছিল। প্রয়াত চিত্র পরিচালক আজমল হুদা মিঠু, জাদরেল অভিনেতা আহমেদ শরীফের মত অনেক তারকা এরশাদের রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলেন।
পরবর্তীকালে স্বনামধন্য পরিচালক বাদল খন্দকার যোগদান করলে তাকে পার্টির অঙ্গসংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টির দায়িত্ব দেয়া হয়। বাদল খন্দকার দীর্ঘদিন এ সংগঠনের দায়িত্বে থাকলেও সংগঠনকে আর বিকশিত করতে পারেননি বলে অভিযোগ নেতাকর্মীদের।
এরপর জাতীয় পার্টিতে যোগ দেন চলচ্চিত্র অঙ্গনের দাদাভাই বলে পরিচিত একসময়ের ছাত্রলীগ নেতা মাসুদ পারভেজ সোহেল রানা। তাকে দলের সর্বোচ্চ ফোরাম প্রেসিডিয়ামের সদস্য বানান এরশাদ।
বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ দলটির অঙ্গ সংগঠন ‘জাতীয় সাংস্কৃতিক পার্টি’র ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন। জাপার প্রেসিডিয়াম সদস্য ও চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজকে (সোহেল রানা) কমিটির আহ্বায়ক করা হয়েছে। এ কমিটিতে চিত্রনায়িকা নতুনকে যুগ্ম-আহ্বায়ক ও শিমলাকে সদস্য করা হয়েছে।
সদস্য সচিব হয়েছেন চলচ্চিত্র অভিনেতা নাজমুল খান। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- নার্গিস রহমান (সঙ্গীত শিল্পী), নাজিয়া আহমেদ মৌ (মডেল), শ্যামলী মেহজেবীন (অভিনেত্রী), পায়েল রহমান মাটি (অভিনেত্রী), ইশরাত জাহান টুলু (মডেল), মীর মো. নাজিম উদ্দিন ভূইয়া (লেখক), প্রিয়া (নৃত্যশিল্পী) ও তানি (অভিনেত্রী), সুলতানা চৌধুরী (সঙ্গীত শিল্পী), অপূর্ব রায় (চিত্র পরিচালক), জাকির হোসেন মৃর্ধা (লেখক), দেলোয়ার হোসেন (চলচ্চিত্র প্রযোজক) ও সুলতানা হায়দার (নৃত্য পরিচালক)।
এই সংবাদটি পড়া হয়েছে ১৫৫৩ বার
সর্বশেষ খবর
- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা
- শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য : কয়েস লোদী
- মরমী কবি আরিজা খাতুনের ২৩তম মৃত্যুবার্ষিকী ২০ সেপ্টেম্বর রবিবার


