- দক্ষিণ সুরমায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- বেসিক কম্পিউটার কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও সম্মানীর চেক বিতরণ
- কলবাখানি এলাকায় গভীর নলকূপ উদ্বোধন
- সিউক চেয়ারম্যানকে ডা. শাহনেওয়াজ চৌধুরীর শুভেচ্ছা
- জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব, ছাতক-দোয়ারাবাজারের ডাক ও টেলিযোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি মিলন
- ইসকন সিলেটে জন্মাষ্টমীর প্রস্তুতি শেষ, কাল শোভাযাত্রায় শুরু উৎসব
- প্রধানমন্ত্রী ওয়ান চাইল্ড ওয়ান ট্রির কর্মসূচীতে বিএনপি নেতা মাহবুব চৌধুরী
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যানের সাথে সারেগ কার্যকরি কমিটির সৌজন্য স্বাক্ষাৎ
- রবের সন্তুষ্টি ও জনগণের আস্থা অর্জন হবে দায়িত্বশীলদের লক্ষ্য : মু. ফখরুল ইসলাম
- দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
» ‘সানী আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল’ : মৌসুমী
প্রকাশিত: ১০. জুলাই. ২০১৬ | রবিবার
সিলেট বাংলা নিউজ বিনোদন ডেস্কঃ তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী। অভিনয় করতে গিয়ে দুজন দুজনার প্রেমে পড়েছিলেন তারা। তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। এরপর কেটে গেছে দাম্পত্য জীবনের দীর্ঘ সময়।
ঈদ উপলক্ষে সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই জুটি। এ সময় তারা তাদের প্রেমে পড়ার গল্প শোনান। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘সানী আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। আসলে তখন আমার সিদ্ধান্ত নেওয়ার সাহস ছিল না। তাই সানীকে আমি না বলে দিয়েছিলাম। পরে সানী আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। শুধু তাই নয়, আমার সঙ্গে সিনেমা করবে না বলেও জানায়। তখন নিজেরই খুব খারাপ লাগতো। এভাবেই আমাদের প্রেমটা হয়েছিল। তারপর ২ দশকের বেশি ধরে একসঙ্গে আছি।’
মিডিয়াতে বিভিন্ন সময় তারকাদের নিয়ে নানা রকম খবর প্রকাশিত হয়। কিন্তু ওমর সানী-মৌসুমী পরস্পরের বন্ধনটা অনেক দৃঢ়। এ প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘আমরা দুজন-দুজনকে ভালোভাবেই বুঝি। যখন আমাদের নিয়ে নেতিবাচক কোন খবর প্রকাশিত হয় তখন নিজেদের মধ্যে কথা বলি। পারস্পরিক বিশ্বাসই আমাদের ভালোবাসার শক্তি।’
বর্তমান প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের তারকা না হয়ে প্রকৃত শিল্পী হওয়ার পরামর্শও দেন সানী-মৌসুমী। পাশাশি দেশটাকে ভালোবাসতেও বলেন এই তারকা দম্পতি।
১৯৯৬ সালের ২ আগস্ট বিয়ের পিঁড়িতে বসেন মৌসুমী-ওমর সানী। এ দম্পতির ফারদিন এহসান স্বাধীন নামের একটি পুত্র সন্তান ও ফাইনা নামের একটি কন্যা সন্তান রয়েছে। বর্তমানে ফারদিন লস অ্যাঞ্জেলেসে ফিল্মের উপর পড়াশোনা করছে। পাশাপাশি হলিউডের সিনেমায় সহকারী পরিচালক হিসেবেও কাজ শুরু করছে সানী পুত্র।
‘দোলা’ সিনেমার মাধ্যমে প্রথম বড় পর্দায় জুটিবদ্ধ হন ওমর সানী-মৌসুমী। এরপর ‘আত্ম অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরীবের রানী’,‘প্রিয় তুমি’, ‘শান্তি চাই’, ‘মিথ্যা অহংকার’, ‘লাট সাহেবের মেয়ে’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন এই জুটি।
এই সংবাদটি পড়া হয়েছে ৭৬৬ বার
সর্বশেষ খবর
- দক্ষিণ সুরমায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- বেসিক কম্পিউটার কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও সম্মানীর চেক বিতরণ
- কলবাখানি এলাকায় গভীর নলকূপ উদ্বোধন
- সিউক চেয়ারম্যানকে ডা. শাহনেওয়াজ চৌধুরীর শুভেচ্ছা
- জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব, ছাতক-দোয়ারাবাজারের ডাক ও টেলিযোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি মিলন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- দক্ষিণ সুরমায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- বেসিক কম্পিউটার কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও সম্মানীর চেক বিতরণ
- আলোকিত জাতি গঠনে সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম : উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
- সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে : পুলিশ কমিশনার
- জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সম্মানিত সাংবাদিকবৃন্দকে সাদর আমন্ত্রণ


