শিরোনামঃ-

» আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় খালি করার নির্দেশ

প্রকাশিত: ১০. জুলাই. ২০১৬ | রবিবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ দৃষ্টিনন্দন ও বহুতল ভবন নির্মাণের জন্য রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভবন আগামী ১৫ জুলাইয়ের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছে দলটি।

Manual6 Ad Code

রোববার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের প্রস্তুতি সভায় এ কথা বলেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

Manual3 Ad Code

আগামীকাল বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী প্রতিরোধ সমাবেশ সফল করার লক্ষ্যে এ প্রস্তুতি সভা হয়।

মাহবুব-উল আলম হানিফ উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আগামী ১৭ জুলাই থেকে কেন্দ্রীয় কার্যালয় ভবন ভাঙার কাজ শুরু হবে। আপনাদের সবাইকে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে ভবন খালি করে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

এর আগে গত ৩০ মের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ভবনটি খালি করার নির্দেশ দিয়েছিলেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

Manual8 Ad Code

গত ২৬ এপ্রিল বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর সঙ্গে এক যৌথসভা শেষে এ নির্দেশনা দেন তিনি। সেদিন সৈয়দ আশরাফ বলেন, আগামী জুন মাসে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের পুরাতন ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে। ২ বছরের মধ্যে কাজ শেষ হবে।

Manual6 Ad Code

ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, কৃষিবিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, আন্তর্জাতিক সম্পাদক অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৭১০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930