শিরোনামঃ-

» এক কিডনি নিয়েই জন্ম ঈদের দিন

প্রকাশিত: ০৮. জুলাই. ২০১৬ | শুক্রবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজ বিচিত্র ডেস্কঃ জন্মের আগেই মা-বাবার পরীক্ষার মাধ্যমে জানতে পেরেছিলেন, তাদের অনাগত সন্তানকে একটি কিডনি নিয়েই জন্ম নিতে হবে। জানার পর থেকেই তাদের অনেক দুশ্চিন্তা হচ্ছিল।

কী হতে কী হয়! কিন্তু না। কোন সমস্যা হয়নি। ঠিক ঈদের দিন সকালেই সবার দুশ্চিন্তার অবসান ঘটিয়ে এক কিডনি নিয়ে স্বাভাবিকভাবেই জন্ম নেয় ফুটফুটে শিশুটি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফিটো মেটার্নাল বিভাগে ঈদের দিন বৃহস্পতিবার দায়িত্বে থাকা সিনিয়র স্টাফ নার্স শিউলি দাস বলেন, ‘আমরা আগেই পরীক্ষা করে জানতে পেরেছিলাম, পপি বেগমের পেটে থাকা সন্তানের একটি কিডনি নেই।

Manual5 Ad Code

আমরা ভেবেছিলাম, হয়তো পপির সিজার করতে হবে। কিন্তু তা আর (সিজার) লাগেনি।

সকাল সাড়ে ১০টার দিকে পপি বেগম স্বাভাবিকভাবেই একটি ছেলে সন্তান প্রসব করেন।

মা-ছেলে দুজনই সুস্থ আছে। আমিও ঈদের দিনে হাসপাতালে এসে নতুন অতিথি পেয়ে খুবই খুশি হয়েছি।’

Manual3 Ad Code

নবজাতকের বাবা মো. শামীম হোসেন। তার বাড়ি রুপগঞ্জের মুড়াপাড়া গ্রামে।

মো. শামীম হোসেন জানান, তিনি ব্যবসায়ী। বাচ্চাদের মশারি বিক্রি করেন। তাদের আরো একটি ছেলে আছে। সন্তান জন্মের আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, জন্মের পর সে যদি প্রসাব করতে পারে, তাহলে সমস্যা হওয়ার আশঙ্কা কম।

ঈদের দিনে সন্তান লাভের খুশি, সন্তানের একটা কিডনি না থাকার দুঃখকে ছাপিয়ে গেছে।

Manual1 Ad Code

সন্তানের নাম কী রাখবেন, তা নিয়েও চলছিল নানা আলোচনা। ছেলেরা বাবা নাম রাখার জন্য এ প্রতিবেদকে অনুরোধ করে বলেন, ‘আমার সন্তানের নামটা আপনি রেখে দেন। আপনি রেখে দিলে আমি খুবই খুশি হব।’

Manual5 Ad Code

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আবার কথা হয় মো. শামীম হোসেনের সাথে। তিনি জানান, তার সন্তান প্রসাব করেছে। আগামী রোববার আবার কিছু পরীক্ষা করার কথা রয়েছে।

নবজাতকের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মো. শামীম হোসেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬২২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031