শিরোনামঃ-

» ৬ জঙ্গির লাশ কেউ গ্রহণ করতে আসেনি

প্রকাশিত: ০৫. জুলাই. ২০১৬ | মঙ্গলবার


Manual7 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ গুলশানের হলি আর্টিজান রেস্টেুরেন্টে হামলার পর যৌথ বাহিনীর অভিযানে নিহত ৬ জঙ্গির লাশের ময়নাতদন্ত করা হয়েছে।

মঙ্গলবার ময়নাতদন্ত শেষ হলেও তাদের স্বজনরা লাশ নিতে আসেনি বলে জানা গেছে। লাশগুলো সম্মিলিত সামরিক হাসাপাতালের (সিএমএইচ) মর্গে রাখা হয়েছে।

গুলশান থানার এসআই আলী হাসান জানান, নিহত জঙ্গিদের শরীরের গুলির চিহ্ন আছে।

Manual6 Ad Code

এদিকে সোমবার রাতে ৬ জঙ্গির মধ্যে ৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ।

Manual5 Ad Code

মামলায় তাদের নাম বলা হয়েছে- আবু উমায়ের, আবু সালমা, আবু রাহিক, আবু মুসলিম ও আবু মুহারিব।

তবে একজনের নাম-পরিচয় এখনো জানাতে পারেনি থানা পুলিশ। এ ছাড়া অজ্ঞাত আরো ১৫ জনকে ওই মামলায় আসমি করা হয়।

Manual4 Ad Code

শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালায় একদল জঙ্গি।

Manual5 Ad Code

তারা দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে। তারা ১৭ বিদেশিসহ ২০ জিম্মিকে হত্যা করে।

এর ১২ ঘণ্টা পর শনিবার সকালে কমান্ডো অভিযানে জিম্মিদের ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। অভিযানে ৬ হামলাকারী নিহত হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930