শিরোনামঃ-

» রায়পুরে শিবিরের সেক্রেটারি গ্রেফতার

প্রকাশিত: ১৮. জুন. ২০১৬ | শনিবার

Manual4 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রায়পুরে নাশকতাসহ একাধিক মামলার আসামি শিবিরের সেক্রেটারি গ্রেফতার হয়েছেন। তার নাম মো. ইব্রাহিম (২৮)।
শনিবার ভোর রাতে উপজেলার চর আবাবিল ইউনিয়নের হায়দারগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি একই এলাকার মুকবুল হোসেনের ছেলে ও ১নং চর আবাবিল ইউনিয়নের শিবিরের সেক্রেটারি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, শিবির নেতা ইব্রাহিমের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। ওই মামলায় তাকে আদালতের প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৮৬ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031