শিরোনামঃ-
- সিটি মডেল স্কুলে শিক্ষক ও অভিভাবক সমাবেশ
- বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে সংবর্ধনা
- ৫৫ বছর আশ্বাসে আটকে থাকা সেতু নির্মাণের উদ্যোগ এমপি এমরান চৌধুরীর
- সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত
- রাজনৈতিক প্রতিহিংসায় আটকে পড়া বড়চক বিদ্যালয় জাতীয়করণ সময়ের দাবি
- বাণিজ্য সচিবের ইন্তেকাল : মন্ত্রীর শোক ও সিলেট সফর স্থগিত
- ছাত্রদল নেতা সাঈদের মায়ের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকী শোক
- প্রেস শ্রমিক ইউনিয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন তালুকদারের পিতার মৃত্যুতে শোক বার্তা
- মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে মজুরি দাসত্ব উচ্ছেদ করার মধ্য দিয়ে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম অগ্রসর করুন
- সিলেটে জেলা পরিষদের অর্থায়নে দুই শতাধিক ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান
» বাংলাদেশকে ৬শ’ কোটি ডলার সহযোগিতার আশ্বাস জাপানের
প্রকাশিত: ২৮. মে. ২০১৬ | শনিবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ জাপান বাংলাদেশকে প্রতিশ্রুত ৬শ’ কোটি ডলারের আর্থিক সহায়তার প্রদানের অংশ হিসেবে এ বছর দেড়শ’ কোটি ডলার প্রদানের আশ্বাস প্রদান করেছে।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, ‘আমাদের সরকার বাংলাদেশকে প্রতিশ্রুত ৬শ’ কোটি ডলার সহযোগিতা প্রদানের অংশ হিসেবে এ বছর দেড়শ’ কোটি ডলার প্রদান করবে।’
জাপানের নাগোয়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী এই সহযোগিতা প্রদানের কথা উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ৩ দিনের সরকারি সফরে জাপানে অবস্থান করছেন। তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে’র আমন্ত্রণে শিল্পোন্নত দেশসমূহের জি-৭ সম্মেলনে যোগ দেয়ার জন্য জাপান গেছেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, ইআরডি’র সিনিয়র সচিব মেজবাহউদ্দিন, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন।
বিফিংয়ে বলা হয়, বৈঠকে প্রধানমন্ত্রীর প্রস্তাবের প্রেক্ষিতে পদ্মার পাড়ের চর জানাযাত-এ একটি অত্যাধুনিক বিমানবন্দর তৈরীর সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়েও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে শেখ হাসিনাকে আশ্বস্ত করেন।
এছাড়া, জাপান ২০১৯ সালের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ করে দেয়ার বিষয়েও ত্বড়িৎ পদক্ষেপ গ্রহণেও নীতিগতভাবে সম্মত হয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।
ব্রিফিংয়ে আরো জানানো হয়, অর্থনৈতিক সহযোগিতা, উন্নয়ন এবং বৈশ্বিক প্রেক্ষাপটে পারস্পরিক সহযোগিতার বিষয়াবলী বৈঠকে আলোচিত হয়।
বৈঠকে ২ দেশের পারস্পারিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়। প্রধানমন্ত্রীর ২০১৪ সালের জাপান সফরের পর সেই সম্পর্ক একটি নতুন উচ্চতায় উন্নীত হয়েছে।
২০২১ সাল নাগাদ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকাঙ্খার সঙ্গে জাপান অতীতের মতই সহযোগিতা অব্যাহত রাখবে বলেও এসময় জাপানের প্রধানমন্ত্রী উল্লেখ করেন। খবর- বাসস।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৬০ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- দৈনিক আমার দেশ পত্রিকা খুলে দেওয়ার দাবিতে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমিতির মানববন্ধন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন দাবি
- বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা ও মহানগর বিএনপির দোয়া মাহফিল
- গোয়াইনঘাটের বিছনাকান্দিতে বিএনপির দোয়া মাহফিল সম্পন্ন
- দিনার খান হাসুর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের অবস্থান কর্মসূচী পালন


