- পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটের কাকুয়ার পারে বর্ণাঢ্য র্যালি
- ৩ দিনের মধ্যে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনে যাবে এলাকাবাসী
- কোনভাবেই কাউকে নিপীড়িত হতে দেব না : সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
- বিয়ানীবাজারে বাংলার চিরায়ত সংস্কৃতি নৌকাবাইচে উপস্থিত হয়ে অনুপ্রেরণা যোগালেন এমপি এমরান চৌধুরী
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
- শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা
» দলনিরেপক্ষ তদারকির সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : বাসদ
প্রকাশিত: ২২. আগস্ট. ২০২৩ | মঙ্গলবার
ডেস্ক নিউজঃ
দলনিরেপক্ষ তদারকির সরকারের অধীনে নির্বাচন, নিত্যপণ্যের দাম কমানো, বিদ্যুৎ সংকটের সমাধান ও অত্যাবশক পরিষেবা বিল বাতিলের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২২ আগষ্ট) বিকাল ৫টায় আম্ভরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল বের হয়ে জিন্দাবাজারে গিয়ে শেষ হয়।
বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মামুন বেপারি, বেলাল হোসেন, শহীদ মিয়া, নুরুল ইসলাম, বিলাল আহমদ, জাহেদ আহমদ, ফখরুল ইসলাম, ইয়াছিন আহমদ প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমান আওয়ামী সরকার দেশে চরম ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করেছে। জনজীবনের সংকট নিরসনে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিরোধী মত-পথকে দমনের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিবর্তনমূলক আইন জারি করেছে। নির্বাচন কমিশন, দুদকসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বর্তমান সরকারের অপশাসনে চাল, ডাল, চিনি, আটা, তেলসহ সকল নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে।
সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। অত্যাবশ্যকীয় পরিষেবা বিল ২০২৩ এর নামে শ্রমিকদের ধর্মঘট করার অধিকার হরণ করার চক্রান্ত করছে।
বক্তারা বলেন, সরকার ক্ষমতায় আসার জন্য বিভিন্ন রকম ফন্দিফিকির করছে। তার অংশ হিসেবে ইতিমধ্যে আরপিও সংশোধনীর মাধ্যমে ইসির ক্ষমতা খর্ব করেছে।
সমাবেশে বক্তারা, ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধিনে নির্বাচন, দ্রব্যমূলের উর্ধ্বগতি রোধ, জ্বালানিখাতে দুর্নীতি-লুটপাট বন্ধ, অত্যাবশ্যক পরিষেবা বিল প্রত্যাহারের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ২৭৫ বার
সর্বশেষ খবর
- পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটের কাকুয়ার পারে বর্ণাঢ্য র্যালি
- ৩ দিনের মধ্যে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনে যাবে এলাকাবাসী
- কোনভাবেই কাউকে নিপীড়িত হতে দেব না : সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
- বিয়ানীবাজারে বাংলার চিরায়ত সংস্কৃতি নৌকাবাইচে উপস্থিত হয়ে অনুপ্রেরণা যোগালেন এমপি এমরান চৌধুরী
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ৩ দিনের মধ্যে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনে যাবে এলাকাবাসী
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ স্বদিচ্ছাই যথেষ্ট
- লামাকাজী ব্রিজে টোল আদায় বন্ধ সহ ৫ দফা দাবি
- ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন


