- ব্যাটারিচালিত যানবাহনের সমন্বিত শ্রমিকবান্ধব নীতিমালার দাবিতে সিলেটে মিছিল-সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
- সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম
- আসক’র সিলেট জেলা কমিটি গঠন সভাপতি রাজু, সম্পাদক আশরাফুল
- বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
» ধনীকে তুষ্ট করার গণবিরোধী বাজেট বাতিল করুন : বাসদ
প্রকাশিত: ১১. জুন. ২০২৩ | রবিবার
বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল-সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনও বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক মহিলা ফোরামে আহ্বায়ক মাছুমা খানম, আশু রাণী শর্মা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর বেলাল আহমদ, ফখরুল ইসলাম, আনোয়ার হোসেন, জাহেদ আহমদ, আনোয়ার হোসেন কুটি, নুরুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের অর্চিতা শর্মা প্রমূখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার ঘোষিত বাজেট অতীত বাজেটের ন্যায় গরীবকে শোষণ করে ধনীকে তোষণ করার নীতি বহাল রেখেছে। ১ লাখ কোটি টাকার বাজেট বাড়লেও জনকল্যাণখাতসমূহে বাজেট কমেছে। শিক্ষাখাতে গতবারের তুলনায় .৫০ ভাগ, কৃষিখাতে .৫০ ভাগ, স্বাস্থ্যখাতে .৫০ ভাগ, সামাজিক নিরাপত্তা ও কল্যাণখাতে প্রায় .২০ ভাগ বাজেট কমেছে। অনুরূপভাবে শ্রম ও প্রবাসী মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া সহ সংস্কৃতি ও জনকল্যাণমূলক বা উৎপাদনশীল খাতে বরাদ্দ বৃদ্ধি না করে বরং কমানো হয়েছে। অথচ সরকার বাজেটকে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য বান্ধব আখ্যায়িত করছে।
নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, ধনীর সম্পদে ৩ কোটি থেকে বাড়িয়ে ৪ কোটি টাকার স্থায়ী সম্পদে সারচার্জ আরোপ আর অন্যদিকে করারোপের সীমা ৩ লক্ষ টাকা থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা বাড়ানো বৈষম্যমূলক। করযোগ্য না হওয়ার পরও রিটার্ন জমায় ২০০০ টাকা বাধ্যতামূলক করারোপ অযৌক্তিক ও অনৈতিক উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, বাজেটের মাধ্যমে সরকার রাষ্ট্রের ধনী তোষণের ও গরীব, নিম্নবিত্ত ও মধ্যবিত্তকে শোষণ করার এই অযৌক্তিক ও অগণতান্ত্রিক চেহারা উন্মোচন করেছে।
নেতৃবৃন্দ অবিলম্বে গরীব ও সাধারণ জনগণের উপর করের বোঝা চাপিয়ে ধনীকে তুষ্ট করার গণবিরোধী বাজেট বাতিল করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক সুরক্ষাসহ উৎপাদনশীল ও জনকল্যাণখাতে বরাদ্দ বৃদ্ধি করার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা চাল, ডাল, তেল, পিঁয়াজ সহ নিত্য পণ্যের দাম কমানো, নির্বাচনকালীন দলনিরেপক্ষ সরকার গঠন ও বর্তমান অগণতান্ত্রিক সরকারের জনবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-কৃষকসহ দেশবাসীকে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ৩০২ বার
সর্বশেষ খবর
- ব্যাটারিচালিত যানবাহনের সমন্বিত শ্রমিকবান্ধব নীতিমালার দাবিতে সিলেটে মিছিল-সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
- সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম
- আসক’র সিলেট জেলা কমিটি গঠন সভাপতি রাজু, সম্পাদক আশরাফুল
- বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই : আব্দুল কাইয়ুম চৌধুরী
- ১ মাসের মধ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হলে নগর ভবনেই প্রতিকী হকার কর্মসূচীর ঘোষনা
- সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী শ্রমমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ


