- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ২৯. জানুয়ারি. ২০২২ | শনিবার
স্টাফ রিপোর্টারঃ
জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি সিলেটের বার্ষিক সাধারণ সভা-২০২১ (২৯ জানুয়ারি) শনিবার বিকেলে ইসলামপুর, মেজরটিলাস্থ সমিতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভার শুরুতে বিগত ২০২০ সালের দ্বি-বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী ও ২০২১ সালের সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ হাসান। বিগত সনের অডিট রিপোর্ট, ও জুলাই ২০২১ থেকে জুন ২০২২ এর প্রস্তাবিত বাজেট পেশ করেন সমিতির কোষাধ্যক্ষ মাহবুব সোবহানী চৌধুরী। আলোচনায় অংশ নেন সমিতির সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট আফতাব চৌধুরী, সমিতির জীবন সদস্য ডা. মো. আবুল হাশেম চৌধুরী, ড. ইকবাল আহমদ সিদ্দিকী, আলহাজ্ব মো. মোস্তফা কামাল, অধ্যক্ষ রোটারিয়ান সাব্বির আহমদ, ফয়েজ হাসান ফেরদৌস, আলহাজ্ব আতাউর রহমান, প্রকৌশলী মো. আলমগীর হোসেন প্রমুখ।
সাধারণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির যুগ্ম সম্পাদক মো. আব্দুল গনি, মো. সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক এডভোকেট মোহাম্মদ বদরুল হোসেন, সদস্য অধ্যাপক ডা. এম এ সালাম, তেহসিন চৌধুরী, এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, সৈয়দ আবু সাদেক, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, আলীমুছ ছাদাত চৌধুরী, এডভোকেট সৈয়দ কাওছার আহমদ।
বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, চক্ষু হাসপাতালে জানুয়ারি ২০২১ থেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত সর্বমোট আউটডোরে রোগী দেখা হয় ৩২,২১৪ জন। এর মধ্যে ফ্রি ছানি অপারেশন ও অন্যান্য অপারেশন করা হয় সর্বমোট ৯৪ জন রোগীকে। করোনাকালীন সময়ে হাসপাতালের চিকিৎসা সেবা অব্যাহত রাখার প্রেক্ষিতে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ সোসাইটি ঢাকা কর্তৃক সমিতির পক্ষে সাধারণ সম্পাদককে জ্ঞানতাপষ ড. মুহাম্মদ শহিদুল্লাহ স্বর্নপদক প্রদান করা হয়। সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ হাসান এ পদক প্রাপ্তিতে সমিতির সভাপতি, সকল সদস্যবৃন্দ, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে উৎসর্গ করে হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগীতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ব্যারিষ্টার মো. আরশ আলী জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সমিতির সকল কার্যক্রমে সহযোগীতার আহবান জানান।
সাধারণ সভায় সমিতির প্রয়াত সদস্যবৃন্দের রুহের মাগফেরাত ও অসুস্থ সদস্যবৃন্দের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন সমিতির সদস্য তেহসীন চৌধুরী। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মো. আতিকুর রহমান।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৫ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


