- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের ৯৪ তম ব্যাচের ইফতার বিতরণ
প্রকাশিত: ০৭. মে. ২০২১ | শুক্রবার
স্টাফ রিপোর্টারঃ
পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের দেশে বিদেশে থাকা ৯৪’ ব্যাচের শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৭ মে) পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম ২৫০ জন গরীব ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেন।
এসময়ে বিদ্যালেয়ের অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দসহ ৯৪’ ব্যাচের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। ইফতার বিতরণের পর বিদ্যালয়ে শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীগণের সমন্বয়ে সমস্ত বিশ্ব ও মুসলিম উম্মাহর জন্য দোয়া শেষে ইফতার করা হয়।
এতে সার্বিক সহযোগিতা করেন মালেক আহমদ, বিমল দাস, জিয়াউর রহমান চৌধুরী সুজন, মাজহারুল ইসলাম রুবিনা আক্তার, পারভীন আক্তার, মুন্নী, মনিরুল ইসলাম, মুর্শেদ আহমদ, আশফাক চৌধুরী, রানা চৌধুরী, তৌহিদুল ইসলাম রুবেল, জাবেদ আহমদ, তৌফিক, দুদু, ফয়েজ, খোর্শেদা রানু, খাদেজা খুশি, তানিয়া, সুজিত কর, মতি লাল, বিশ্বজিৎ, মামুন আহমদ, কিবরিয়া, সোহেল বেগ।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ শাহ আলম বলেন, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় সিলেট শহরের ঐতিহ্যবাহী ও প্রাচীণতম বিদ্যাপীঠ। দুটি পাতা একটি কুঁড়ির অঞ্চল হিসেবে খ্যাত সৌন্দর্যের হাট শ্রীহট্টের ডা. শহীদ চঞ্চল রোডে অবস্থিত অর্ধশত বৎসরেরও অধিক সময়ের ঐতিহ্যের ভাস্কর পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়।
১৫ ফেব্রুয়ারী ১৯৫৯ খ্রিষ্টাব্দে মাত্র ৭৬ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা এ বিদ্যালয়টি আজ শিক্ষার্থী স্বরূপ পত-পুষ্প ফলে সুশোভিত এক বিশালাকার মহীরুহ। সিলেট শহরের কেন্দ্রস্থলে মনোরম পরিবেশে অবস্থিত শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার মহান ব্রতে দীক্ষিত সিলেট মেট্রোপলিটন পুলিশ এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও সুনিপুণ পরিচালনায় এর সগর্ব পদচারণা। প্রতিষ্ঠালগ্নে এটি একটি প্রাথমিক বিদ্যালয় হিসেবে যাত্রা করলেও পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে অবশেষে ১৯৯০ সালে এটি একটি পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে।
সিনিয়র ও জুনিয়রদের সাথে সু-সম্পর্ক রক্ষাকারী এবং ফুটবল-ক্রিকেট-হকি খেলার খেলোয়াড়ে ভরপুর ৯৪’ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৯৯৪ সালে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত স্কুল পর্যায়ের পৌরসভা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-এ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের মাধ্যমে বৃহত্তর সিলেট অঞ্চলে ব্যাপক ভাবে পরিচিতি পাওয়া পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়কে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি।
অভিভাবকবৃন্দের সচেতনতা, শিক্ষক-শিক্ষিকাদের নিরলস শ্রম, ঐকান্তিক চেষ্টা এবং সর্বোপরি পরিচালনা পর্ষদের সুযোগ্য ব্যবস্থাপনা ও নির্দেশনায় এটি এখন সিলেট এর শিক্ষাঙ্গনে সেরা বিদ্যালয়গুলোর অন্যতম।
গোটা বিশ্ব আজ বৈশ্বিক করোনা মহামারীতে জর্জরিত। করোনার ভয়াল থাবায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও অর্থনৈতিক ও সামাজিক অবস্থা আজ স্থম্ভিত।
আর এর সবচেয়ে বেশি এর প্রভাব পড়ছে দেশের খেটেখাওয়া মেহনতি গরীব-অসহায় মানুষদের উপর। কর্মহীন হয়ে অনাহারে থাকা এসব মানুষদের মুখে হাসি ফুটাতে এক বেলা খাবার তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে ঐতিহ্যবাহী পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের ৯৪’ব্যাচ এর শিক্ষর্থীরা।
এই সংবাদটি পড়া হয়েছে ৭৭১ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর