শিরোনামঃ-

» বড়লেখা লকডাউন অমান্য করায় ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ১৫. এপ্রিল. ২০২১ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি মাহিনুর ইসলামঃ

Manual3 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় লকডাউনের সময় স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে এই জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা।

Manual4 Ad Code

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারঘোষিত লকডাউন চলছে। অনেকেই লকডাউন মানছেন না। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করছেন। লকডাউন কার্যকর করতে বৃহস্পতিবার বিকালে বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

Manual1 Ad Code

অভিযানে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual3 Ad Code

অভিযানে অংশ নেন, বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) সুব্রত দাস, উপ পরিদর্শক (এসআই) ইয়াকুব হোসেন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৭ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031