শিরোনামঃ-

» আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে মাওলানা আব্দুর রকিবের শোক

প্রকাশিত: ১৮. সেপ্টেম্বর. ২০২০ | শুক্রবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual3 Ad Code

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ২০ দলের অন্যতম শীর্ষ নেতা ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি সুপ্রীম কোর্টের এডভোকেট মাওলানা আব্দুর রকিব।

Manual2 Ad Code

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তিনি গণমাধ্যমে এক বার্তায় এ শোক প্রকাশ করেন।

শোক বার্তায় তিনি বলেন, আল্লামা শাহ আহমদ শফী দেশের একজন শীর্ষ আলেম ও প্রখ্যাত আলোচক ছিলেন। তাঁর যোগ্যতা ও দক্ষতা তাঁকে সম্মান ও মর্যাদার সর্বোচ্চ আসনে সমাসীন করেছিল।

Manual1 Ad Code

তার মৃত্যুতে মুসলিম জাতির যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। এ মহান আলেমের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান রব্বুল আলামীন তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।

Manual7 Ad Code

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় তিনি পুরান ঢাকার গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এই সংবাদটি পড়া হয়েছে ৯১৬ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031