শিরোনামঃ-

» চরম অব্যবস্থাপনায় ভোগান্তি ও নাজেহাল বাংলাদেশি হাজিরা

প্রকাশিত: ১৪. সেপ্টেম্বর. ২০১৬ | বুধবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্ক::  সৌদি আরবে পবিত্র হজ্ব পালন শেষ হতে না হতেই কিছু অসাধু হজ্ব এজেন্সি ও মক্কা হজ্ব মিশনের অব্যবস্থাপনায় চরম ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশি হাজিরা। অনুমতি ছাড়া হজ্ব পালন করার দায়ে ৭০ হাজার স্থানীয় হাজিকে সনাক্ত করেছে সৌদি আইন প্রয়োগকারী সংস্থা।

হজ্বের শেষ দিনে জামারায় পাথর নিক্ষেপ শেষে মিনায় তাবু ছাড়েন হাজিরা। মক্কা-মদিনার আনুষ্ঠানিকতা শেষে ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশি হাজিদের ফিরতি হজ্ব ফ্লাইট। সবকিছু ঠিকঠাক থাকলে ১৮ অক্টোবরের মধ্যেই দেশে ফিরবেন ১ লাখ ১ হাজার ৮২৯ জন বাংলাদেশি হাজি।

তবে মক্কায় বাংলাদেশ হজ্ব মিশনে পর্যাপ্ত কর্মী নিয়োগ না দেয়ায় মিনা ও মক্কায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজিরা।

বাংলাদেশের ১ লাখের বেশি হাজির জন্য হজ মিশনে কাজ করছেন মাত্র দেড়শ’ জন কর্মী।

Manual2 Ad Code

মক্কা ও মিনায় পথ হারিয়ে রাস্তায়ও রাত কাটিয়েছেন অনেক বাংলাদেশি হাজি। কাউকে কাউকে দেখা গেছে বাংলাদেশ হজ্ব মিশনের প্রাঙ্গণ ও বারান্দায়।

অবৈধ হাজি সনাক্তের বিষয়ে কথা বলেছেন সৌদি হজ্ব সংক্রান্ত শুরা কমিটির চেয়ারম্যান ক্রাউন প্রিন্স মোহাম্মেদ বিন নাইফ।

Manual3 Ad Code

7বাংলাদেশি হাজিদের হয়রানি রোধে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। তিনি বলেন, যদি সংশ্লিষ্ট কেউ জেনেশুনে এসব অব্যবস্থাপনা করবে তাদের লাইসেন্স বাতিল করা হবে। পাশাপাশি জরিমানাসহ অন্যান্য শাস্তির ব্যবস্থা করা হবে।

Manual4 Ad Code

বাংলাদেশি হাজিদের হয়রানি রোধে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

Manual2 Ad Code

তিনি বলেন, যদি সংশ্লিষ্ট কেউ জেনেশুনে এসব অব্যবস্থাপনা করবে তাদের লাইসেন্স বাতিল করা হবে।

পাশাপাশি জরিমানাসহ অন্যান্য শাস্তির ব্যবস্থা করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬০ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930